ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনাদিয়ায় উচ্ছেদ অভিযান: ২০-২৫টি অবৈধ কটেজ ও রিসোর্ট গুঁড়িয়ে দিল প্রশাসন

    admin
    May 9, 2026 9:30 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এবং সরকারি খাস জমিতে গড়ে ওঠা ২০ থেকে ২৫টি ছোট-বড় অবৈধ কটেজ ও রিসোর্ট উচ্ছেদ করা হয়েছে।

    আজ শনিবার ৯ মে দিনব্যাপী সোনাদিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি খাস জমি পুনরুদ্ধার এবং দ্বীপের জীব বৈচিত্র্য রক্ষায় চলমান অভিযানের এটি প্রথম ধাপ বলে জানান উপজেলা প্রশাসন।

    অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। এ সময় সোনাদিয়ার চর এলাকায় অবৈধভাবে নির্মিত ২০ থেকে ২৫টি বিভিন্ন আকারের আধা পাকা ও বাঁশ-কাঠের তৈরি কটেজ ও বাণিজ্যিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

    অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, সোনাদিয়া একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে সরকারি খাস জমি দখল করে এক শ্রেণির অসাধু মানুষ বাণিজ্যিক ভাবে রিসোর্ট ও কটেজ গড়ে তুলেছিল। প্রথম ধাপে আজ বড় আকারের উচ্ছেদ চালানো হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং সরকারি জমি রক্ষায় এই অভিযান ক্রমান্বয়ে অব্যাহত থাকবে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার।

    সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, মহেশখালী থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    দীর্ঘদিন ধরে সোনাদিয়ার সংরক্ষিত বন ও খাস জমিতে পর্যটন ব্যবসার আড়ালে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ করে আসছিলেন স্থানীয় পরিবেশবাদীরা। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তবে উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোনাদিয়ার ভূ-প্রকৃতি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত কল্পে খাস জমি পুরোপুরি দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত বিরতিতে চলবে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST