ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বপ্ন পূরণ ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ ও ফ্রিতে চারা বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন।

    admin
    August 19, 2026 11:40 pm
    Link Copied!

    মোঃ মামুন আলী ঝিনাইদহ :

    পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঝিনাইদহ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন পূরণ ব্লাড ডোনার ক্লাব’-এর আয়োজনে বৃক্ষরোপণ ও ফ্রিতে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা হলিধানী ইউনিয়ান রামচন্দ্রপুর অভিমুখে রাস্তার দু’ধারে ধানে রোপণ করে শুভ উদ্বোধন করেন,উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করেন স্বেচ্ছাসেবী সংগঠন আসা মানব কল্যাণ সংঘের সভাপতি সাব্বির আহমেদ হান্নান,

    সে সময় উপস্থিত ছিলেন জাহান লিমন, প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিল হাসান, মারুফ হাসান – উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন আকিমুল ইসলাম পলাশ – কোষাধ্যক্ষ হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাব এর সভাপতি শেখ মামুন বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।একটি গাছ একটি প্রাণ—সবুজ হোক আমাদের চারপাশ সুন্দর হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST