ঢাকাThursday , 14 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাওরের একজন কৃষকও না খেয়ে থাকবেনা: এড. ফজলুর রহমান

    admin
    May 14, 2026 8:00 pm
    Link Copied!

    অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি:

    হাওরের একজন কৃষকও না খেয়ে থাকবেনা, ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষীদের সর্বাত্মক সহযোগীতা করবে সরকার। বৃহস্পতিবার (১ মে) কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. ফজলুর রহমান।

    নদী ভাঙ্গন সম্পর্কে তিনি বলেন, দ্রুত নদী ভাঙ্গন রোধ করতে ও জন দুর্ভোগ লাগবে আজ হতে পানি উন্নয়ন বোর্ড নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। নদীর ¯্রােতধারা স্বাভাবিক করার লক্ষ্যে অল্প কিছু দিনের মধ্যেই বিআইডব্লিউটিএ কাজ শুরু করবে। আশা করি এ পদক্ষেপের ফলে নদী ভাঙ্গন থেকে এলাকাবাসী দ্রুত রক্ষা পাবে।

    তিনি বলেন হাওরে দ্রুত খাল ও নদী খনন শুরু হবে। বজ্রপাত থেকে হাওরের কৃষক ও জেলেদের রক্ষার জন্য হাওরে শেড নির্মাণ করা হবে। হাওরকে বৃক্ষ রোপনের আওতায় এনে হিজল, তমাল ও করচ গাছ রোপন করা হবে। ৩৪টি উপজেলা নিয়ে হাওর মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয় গঠিত হলে হাওরে সর্বোচ্চ কাজ হবে ইনশাল্লাহ।

    এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, যুগ্ন আহবায়ক নিজামুল হক নজরুলসহ বিএনপি’র নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST