ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে ইসলামি যুব বিভাগের স্বেচ্ছাশ্রমে বাদশায়ী সড়কের সংস্কার।

    admin
    August 23, 2025 4:55 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের বাদশাহী সড়কে ইসলামী যুব বিভাগের নেতাকর্মী ও স্থানীয়দের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। শনিবার ইউনিয়নের কালাবাদশাহ পাড়া এলাকায় কর্দমাক্ত কাঁচা রাস্তায় ইটের খোয়া ও সুড়কি ফেলে যাতায়াত উপযোগী করা হয়।

    সংস্কারকৃত সড়কটি মির্জাপুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের সীমান্তবর্তী তালুকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন থেকে হাজি পুকুর পাড় পর্যন্ত বিস্তৃত। এ উদ্যোগে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।

    এ সময় উপস্থিত ছিলেন— আলহাজ্ব রফিক সওদাগর, সমাজসেবক; নূর খালেক শহীদ, সভাপতি যুব বিভাগ মির্জাপুর ইউনিয়ন জামায়াত; হাফেজ ইকবাল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি, মির্জাপুর ইউনিয়ন জামায়াত; মুহাম্মদ রাশেদুল ইসলাম, সেক্রেটারি মানবিক অক্সিজেন সেবা; আবদুল মান্নান, যুবদল নেতা; নুরুল আলমসহ স্থানীয় বাসিন্দারা।

    স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এ সড়কটি চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করেছিল। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও এলাকাবাসীর ভোগান্তি লাঘবে তারা এ সংস্কার কাজ হাতে নেন।

    মির্জাপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ আবুল কাসেম সওদাগর বলেন,“নিজেদের অর্থ ও শ্রম দিয়ে জামায়াতের নেতাকর্মীরা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের অনেক উপকার হলো। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST