ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব

    admin
    September 9, 2025 10:06 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেলেন অধ্যাপক শোয়াইব চৌধুরী। এর পূর্বে তিনি উপজেলা জামায়াতের নায়েবে আমির ছিলেন।

    সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব হাটহাজারী উপজেলা জামায়াতের জরুরী এক রুকন সম্মেলনে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মোঃ আলাউদ্দিন সিকদার এ ঘোষণা দেন।

    অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে জরুরী এ রুকন সম্নেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুল জব্বার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা জামাল হোসাইন।
    সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে জেলা আমির মোঃ আলাউদ্দিন সিকদার বলেন- জামায়াতে ইসলামীর এ সংগঠনে নেতৃত্বের পরিবর্তন হবে কিন্তু আনুগত্যের কোন পরিবর্তন হবে না। কারণ জামায়াত কোন ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়। শৃংখলা জামায়াতের প্রাণ, বিনয় জামায়াতের শক্তি। এদেশের বুকে জামায়াতের শৃঙ্খলা একটি অনন্য উদাহরণ। তাই শৃংখলার ব্যাপারে কোন ধরনের ছাড় নয়।
    তিনি আরো বলেন- বিগত ৫৩ বছরের দূর্নীতি,সম্পদ লুন্ঠন, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ও বৈষম্য সৃষ্টকারীদেরকে জনগন এখন বয়কট করতে শুরু করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন দেশের গণমানুষের মুক্তির সংগঠনের নাম।
    জেলা সেক্রেটারী মো: আব্দুল জব্বার বলেন- ন্যায় ও ইনসাফের আলোকিত ও কল্যাণের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, যোগ্য ও দেশ প্রেমিক যে নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে তার মূলে রয়েছেন জামায়াতের রুকনবৃন্দ। রাষ্ট্র ও সমাজকে নতুন করে সাজাতে হলে রুকনদেরকে আরো সচেতন ও ত্যাগ স্বীকার করতে হবে।

    উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর জেলা জামায়াত ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST