ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাতের মুঠোয় ভূমিসেবা: গোমস্তাপুরে শুরু হলো তিন দিনের বিশেষ মেলা

    admin
    May 19, 2026 7:29 pm
    Link Copied!

    মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রহনপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

    উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
    উদ্বোধনী শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
    এছাড়াও অংশ নেন: জাকির মুন্সী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
    উম্মে সালমা রুমা ,সহকারী কমিশনার (ভূমি)
    তরিকুল ইসলাম বকুল, জামায়াত নেতা ও সহকারী অধ্যাপক, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজ
    আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
    রাইসুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা
    জাহাঙ্গীর আলম প্রামাণিক, সমাজসেবা কর্মকর্তা

    শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
    র‍্যালি শেষে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভূমি কার্যালয় চত্বরে স্থাপিত বিভিন্ন ভূমিসেবা স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং হয়রানিমুক্ত ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।

    আয়োজকরা জানান,এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সহজে ভূমিসেবা প্রদান করা এবং ই-নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন অনলাইন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আগামী তিন দিন এই মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকেরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST