ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হালদা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন,গ্রেফতার ৬

    admin
    December 24, 2025 7:13 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ৬ লাখ টাকা জরিমানা এবং ৬ জনকে বিনাশ্রমে ৩০ দিনের কারাদণ্ড দিলেন এসিল্যান্ড শাহেদ আরমান।

    বুধবার (২৪ ডিসেম্বর) ভোর বেলায় এ অভিযান চালানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়ার সুনিল দাসের ছেলে চান্দু দাশ, ভোলার চরফ্যাশন এলাকার আবদুল খালেকের ছেলে শাহিন মিয়া, একই এলাকার মো: হারুনের পুত্র মোঃ আমির,ফারুকের পুত্র মোঃ কবির, ইলিয়াস এর পুত্র মোঃ শরিফ, এবং সালাউদ্দিনের পুত্র মো: কিরণ।

    হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সূইচ গেইট এলাকায় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা অভিযুক্ত ৬ জন কে প্রত্যেককে /১,০০,০০০ টাকা করে মোট ৬,০০,০০০ টাকা এবং প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST