ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোমনা সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

    admin
    September 15, 2025 5:13 pm
    Link Copied!

    তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লার হোমনা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফেরদৌস মিয়া। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো. মুহসিন মিয়া ও মো. কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন মো. শাহজাহান ভূইয়া এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

    বক্তব্য দেন দর্শন বিভাগের প্রধান মো. নাজমুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাইম ইসলাম, সাধারণ সম্পাদক আবু হায়দার রনি ও সিনিয়র সহসভাপতি সোহেল রানা অন্তরসহ শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তারা নবীনদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

    শেষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সার্বিক আয়োজনে কলেজ ক্যাম্পাসে এক অনাবিল আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST