ঢাকাSunday , 14 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে সক্রিয় প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮ ‎

    admin
    June 14, 2026 9:40 pm
    Link Copied!

    ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    ‎ কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের নান্দাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও স্বর্ণ সদৃশ চকচকে বস্তু জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুন) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে একটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি স্বর্ণ সদৃশ বস্তু দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয় জনতা ও পথচারীদের নজরে এলে তারা চক্রের দুই সদস্য হানিফ মিয়া (৩২) ও মাসুম মিয়া (২৮)-কে আটক করে পুলিশে খবর দেন।
    খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে এবং প্রতারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ও স্বর্ণ সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসে।আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে এবং এসআই মৃদুল হাসান হৃদয়সহ পুলিশের একটি দল রোববার (১৪ জুন) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর ও পাঁচরুখী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারক চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল মালেক ওরফে কাঞ্চন (৩৮), সুবর্না আক্তার (২৫), হৃদয় হাসান মিয়া (২৮), জাকারিয়া (৩৪), তাসলিমা আক্তার (২৩), নাসিমা আক্তার (৩২), হানিফ মিয়া (৩২) ও মাসুম মিয়া (২৮)। তারা সবাই ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে হোসেনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্বর্ণ সদৃশ চকচকে বস্তু এবং চেতনানাশক দ্রব্য ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্যও সংগ্রহ করছে পুলিশ। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST