ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অল্পের জন্য প্রাণে বেঁচে গেল আরও ৫ পর্যটক

    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি, কক্সবাজার//

    বঙ্গোপসাগরে নিন্মচাপ চলমান এরই মধ্যে মৃত্যুমুখে পতিত পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কক্সবাজারে বেড়াতে আসা লক্ষ্মীপুরের পাঁচ পর্যটক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইনানী সমুদ্র সৈকতে গোসলে নামলে স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন। এ সময় বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত নৌকা নিয়ে ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

    মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- লক্ষ্মীপুর সদরের হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৭), সেলিম মিয়ার ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (২০) এবং আহসান উল্লার ছেলে রবিউল (১৯)।
    বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ পর্যটক সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ স্রোতে ভেসে গিয়ে বিপদে পড়েন তারা। তাৎক্ষণিক আমার দৃষ্টি গোচর হলে আমি নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন লবন পানি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা কক্সবাজার শহরে ফিরে যান।

    ঘটনার বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বীচকর্মী বেলাল উদ্দিন।

    সৈকতে নিয়োজিত সি-সেফ লাইফ গার্ড সূত্রে জানা যায়, চলতি বছর কক্সবাজার সৈকতে গোসলে নেমে গুপ্ত খালে আটকা পড়ে সাগরে ভেসে গিয়ে ইতোমধ্যেই ১৪ জন মৃত্যুবরণ করেছেন । উল্লেখ্য যে, এমতাবস্থায় কক্সবাজারের অরক্ষিত সমুদ্র সৈকতে মানুষের জীবন রক্ষাকারী সী সেইফ লাইফ গার্ডের কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে অর্থ সংস্থানের অভাবে, সচেতন মহলের অভিমত বীচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসন এর দূরদৃষ্টির অভাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখনও অরক্ষিত, তথ্য প্রযুক্তির আধুনিক যুগে প্রবেশ করেও আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত টা কে পর্যটকদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারি নাই, এটা শুধু কক্সবাজার বাসী নয় এটা পুরো দেশের ব্যর্থতা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST