ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৯ পরিবারের ৮ হাজার পানগাছ কেটে ফেলার অভিযোগ

    admin
    October 1, 2026 9:45 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, কুলাউড়া থেকে:

    মৌলভীবাজারের কুলাউড়ার নার্সারি খাসিয়া পুঞ্জির ৯টি পরিবারের পানজুমের ৮ হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে।

    গতকাল বুধবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।

    যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা হলেন, লিকিন খংপ্ডা, পাইলা পতাম, নাসরিন পতাম, মান্রী জনি পতাম, নিস্তার পাটুয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম, মাসার তংপ।

    ভুক্তভোগীরা বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। রাতের আঁধারে ৯টি পরিবারের প্রায় ৮ হাজার পানগাছ কেটে ফেলা হয়েছে। আমরা এখন কোথায় যাব, কি করে চলব তা জানি না।

    জুম মালিক একজন নাসরিন পতাম বলেন, কে বা কারা রাতের আঁধারে এই কাজ করেছে জানি না। তবে, যে বা যারা এই কাজ করেছে তারা নিশ্চিত জানে, খাসিয়াদের শেষ করার সহজ কৌশল হলো পান গাছ কেটে ফেলা। খাসিয়ারা সারা দিন জুমে কাজ করে জেনেই রাতের আঁধারে জুমের গাছগুলো কেটে দেওয়া হয়েছে।

    নার্সারি পুঞ্জির মান্রী জনি পতাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নিরীহ মানুষ। পান চাষ করে সংসার চালাই। একটা গাছ ৪ বছর যত্ন করার পর পান পাওয়া যায়। অথচ দায়ের এক কোপে ৪ বছরের পরিশ্রম ও খরচ সব শেষ হয়ে যায়। পুঞ্জির নয়টি পরিবারের জীবিকা নির্বাহের পথ নিমেষে ধ্বংস হয়ে গেল। আমাদের প্রায় ৮ হাজার পান গাছ কাটা হয়েছে। আমরা খুব ভয়ে আছি পান গাছ আমাদের একমাত্র আয়ের উৎস। আজ প্রশাসন থেকে সরেজমিন তদন্ত করতে লোক এসেছে, সঠিক তদন্ত করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছি।

    কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, ‘আমাদের হয়রানির শেষ নেই। কে দেবে আমাদের জীবিকার নিরাপত্তা? এ উত্তর আমার জানা নেই। কেন খাসিয়া আদিবাসীদের জীবিকা বারবার হামলার শিকার হবে? দুষ্কৃতকারীদের বিচার হবে কি না সন্দেহ।’

    স্থানীয় খাসিয়াদের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারও ঘটতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পুঞ্জিবাসীর পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি সহায়তাও কামনা করেছেন তাঁরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST