অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সভাপতি পদে কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে সাংবাদিক আতাউল গনি ও আবুল হাসেম এবং সদস্য পদে প্রবাল কান্তি দাস, জসিম উদ্দিন, আবু কাউসার, তানভীর আহম্মেদ মোস্তাকী ও শামীমা আক্তার নির্বাচিত হয়েছেন।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নয় সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (চ. দা) মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।


