ঢাকাTuesday , 10 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আনসারের ডিউটি দেওয়ার প্রলোভনে ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

    admin
    February 10, 2026 10:00 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসারে ডিউটি পাইয়ে দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে জনতা।

    এলাকাবাসী জানায়, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের সাহাদত মোল্লার ছেলে আখের আলী মোল্লা, মধুখালী উপজেলায় আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে নেয়।

    দীর্ঘদিন পার হলেও আনসারের ডিউটির কোনো কাগজপত্র না আসায় তাদের সন্দেহ হয়। পরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে জনতা তাকে আটক করে ।

    গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, “আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনো ডিউটি দেওয়া হয়নি।”
    এ বিষয়ে অভিযুক্ত আখের আলী জানান, তিনি ৬৫ জনের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফর রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি কাউকে ডিউটি দিতে পারেননি।

    অন্যদিকে, মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আখের আলীর কাছ থেকে আমি কোনো টাকা নেইনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST