ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আমির হামজা নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদকের কবর রচিত হবে: চাকসু ভিপি

    admin
    February 6, 2026 5:56 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দুর্নীতি এবং কিশোর গ্যাং কালচার চিরতরে নির্মূল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি।
    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন।
    তিনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন আছে সেটা গণভোট। বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে সে সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে।

    এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহরে এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন রনি।
    র‌্যালিটি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে মজমপুর সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    র‍্যালিতে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
    সমাবেশে বক্তারা বলেন, মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি আদর্শ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা ছাত্রসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
    উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST