ঢাকাThursday , 8 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

    admin
    January 8, 2026 7:34 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    অদ্য ০৮ জানুয়ারি ২০২৬ খ্রি., সকাল ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
    মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে নির্বাচন ও বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,
    “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
    তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র ও চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
    পুলিশ সুপার মহোদয় গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
    এ সময় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া মডেল থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
    এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনতা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST