ঢাকাFriday , 8 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় ২৫০০০০ ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ

    admin
    May 8, 2026 8:50 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় ৮ ই মে ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। আজ শুক্রবার ভোর রাতে পালং খালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ অভিযান চালানো হয়।

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে উখিয়া থানার পালং খালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযানে যান র‍্যাব সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

    র‍্যাব-১৫-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST