ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উন্নত চিকিৎসার লক্ষে তাহেরপুরে ইন্ডিয়ার মণিপাল হসপিটালের তথ্য কেন্দ্রের যাত্রা শুরু

    admin
    April 17, 2026 11:58 am
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ভারতের প্রখ্যাত ‘মণিপাল হসপিটালের’ একটি নতুন তথ্য কেন্দ্র (Information Center) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় রোগীদের জন্য ভারতের উন্নত চিকিৎসাসেবা পাওয়া এখন আরও সহজ ও হাতের নাগালে চলে এলো।

    গতকাল দুপুরে রাজশাহীর বাগমারা তাহেরপুর প্রাণ কেন্দ্র হরিতলা মোড়ের খাঁ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠানের মাধ্যমে তথ্য কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে মণিপাল হসপিটালের ইন্ডিয়ার হাসপাতালগুলোর ইন্টারন্যাশনাল কেয়ার সার্ভিস প্রধান Vikas Tayer ও প্রতিনিধিরা’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফুলের শুভেচ্ছা বিনিময় ও ফিতা কেটে এই নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়।

    তথ্য কেন্দ্রের পরিচালক রঞ্জন কুমার কর্মকার বলেন, ইন্ডিয়াতে গিয়ে উন্নত চিকিৎসা সেবা আরও সহজ করতে তাহেরপুরে তথ্য কেন্দ্র চালু হয়েছে। এই কেন্দ্রটি মূলত স্থানীয় মানুষ এবং উন্নত চিকিৎসা প্রত্যাশীদের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এখান থেকে রোগীরা যেসব সুবিধা পাবে, বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন, ভারতের বিভিন্ন শাখায় কর্মরত অভিজ্ঞ চিকিৎসকদের সম্পর্কে বিস্তারিত জানা, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, সরাসরি ভারত যাওয়ার আগেই বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল নিশ্চিত করা।

    ভিসা সহায়তা, মেডিকেল ভিসা প্রসেসিং এবং যাতায়াতের সঠিক গাইডলাইন প্রদান সহ যাবতীয় তথ্যাদিসহ এই শাখায় পাওয়া যাবে।

    তিনি আরও বলেন, মণিপাল হসপিটালের শাখা গুলোর মধ্যে কোলকাতা ও দিল্লিতে গিয়ে আপনাদের চিকিৎসাসেবার সার্বিক বিষয় জানতে ও পিকআপ ফ্রী, অ্যাপয়েন্টমেন্ট ফ্রী নিতে সরাসরি যোগাযোগ করবেন, 01774789225

    এলাকাবাসী জানান, এই তথ্য কেন্দ্রটি চালুর ফলে তাহেরপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আগে সঠিক তথ্যের অভাবে অনেক সময় ভারতের চিকিৎসাসেবা নিতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হতো। এখন স্থানীয় পর্যায়ে এই কেন্দ্রটি হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে।

    মণিপাল হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বমানের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। এই কেন্দ্রটি রোগীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST