মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি//
সংসদ নির্বাচনের পরপরই শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচন ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন!
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তারপরও আসন্ন শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে চার নেতার নাম বেশি উচ্চারিত হচ্ছে—উপজেলা বর্তমান সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার এবং বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। তবে কিভাবে ধানের শীষের টিকিট! এমন জল্পনা চলছে সবার মাঝে!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



