ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে জাতীয় যুব দিবস পালিত

    admin
    November 1, 2026 5:20 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি:-

    “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
    যুব র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
    দিবসটি উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে সেনবাগ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
    উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোহাম্মদ ফখরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিনহাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুর জামান, সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্যাহ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন মহিন ও নুরনবী রাজু।
    এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ের উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন সুজন ডেইরি ফার্মের শামসুর রহমান সুজন, ইফাত ডেইরি ফার্মের মর্জিনা আক্তার, ফিরোজা ডেইরি ফার্মের আব্দুল্লাহ আল হারুন এবং ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা ৭ নম্বর ওয়ার্ডের পিজি গ্রুপের আবু সুফিয়ানসহ স্থানীয় যুব উদ্যোক্তারা।
    আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন আত্মকর্মী যুবকের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST