ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

    admin
    November 1, 2026 3:21 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক
    পঞ্চগড় প্রতিনিধি:

    ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুব উন্নয়ন অধিদপ্তরে এসে শেষ হয়।

    পরে যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড়ের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। সভাপতিত্ব করেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম এবং পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আশরাফ সিদ্দীক। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ ও যুব ঋণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

    বক্তারা আরও বলেন, যুবসমাজের সৃজনশীলতা, উদ্যম ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

    অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ এবং যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এর মাধ্যমে যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

    জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST