ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪

    admin
    November 2, 2026 3:04 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪
    নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে একটি ল্যাপটপ, দু’টি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিমসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ নভেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।
    তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
    এরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের (যাদবপুর) গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), একই উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদরের কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)।
    গ্রেফতার ব্যক্তিরা ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘ইলেকট্রনিক ফ্যান’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এক থেকে দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি।
    ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন আরও জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিম জব্দ তালিকা করা হয়েছে। এসব ডিভাইস অনলাইন প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহৃত করত তারা।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST