ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

    admin
    November 2, 2026 3:16 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

    কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম, জেলা বিএনপির সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহম্মেদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতার পরিচয় দেয়। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, সৃজনশীল চিন্তাভাবনা ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল সাহিত্য ও সংগীতের কবি নন; তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে মানবিক, উদার ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করে। তাই শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শ ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বক্তারা বাঘাইছড়ির শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলবে এবং আগামী প্রজন্মকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক হবে।

    পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST