মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডে ( রবিবার সকাল ১০) টায় ফ্যামেলি কার্ডের জরিপ কাজের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও ২ নং চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান জননেতা আবু হায়াত নুরুনন্নবী।
ফ্যামেলি কার্ডের জরিপ কাজের শুভ উদ্বোধনীকালে জননেতা আবু হায়াত নুরুনন্নবী বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপির চেয়ারপার্সন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। আজকে প্রতিটি পরিববারের মাঝে ফ্যামেলি কার্ডের জড়িপ কাজ শুরু হলো এতে প্রতিটি পরিবারের মাকে ফ্যামেলি কার্ডের আওতায় তালিকাভুক্ত করে সরকার তাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্য ঘরে বসেই আড়াই হাজার টাকা পেয়ে যাবেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যাবাদ জানাই এবং তিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রমজান আলীসহ
ফ্যামেলি কার্ডের জরিপ কারক ও সুপারভাইজার।



