ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ

    admin
    November 1, 2026 3:14 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ। নড়াইল সদর পৌরসভায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ নভেম্বর) ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
    ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভাদুলীডাঙ্গা এলাকার মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬-৭ জনের একটি ডাকাত দল। তারা বাড়ির সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে পুরো বাড়িতে লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
    মানিক কুমার বিশ্বাসের বড় ভাই ও বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, ভোররাতে ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
    মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রূপক সেন বলেন, বিভিন্ন জেলায় থাকা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য সবার কাছেই সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষ থেকে সেসব নিয়ে গেছে।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST