ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অসুস্থ ছেলের চিকিৎসার সামর্থ্য নেই বৃদ্ধ বাবা মায়ের, সহযোগিতার আকুতি

    admin
    November 1, 2026 2:45 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি ,

    ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রায় মহল নেন্দপাড়া গ্রামের এক অসহায় বৃদ্ধ বাবা মার একমাত্র ছেলে( ৫)বেলার উদ্দীন হাড ফুটা সমস্যা জনিত কারণে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছেন দিনমুজুর পিতা মোঃ মকবুল হোসেন এর তিন মেয়ে (৫ বছর) বয়সী একমাত্র ছেলে বেলাল উদ্দীন । বয়সের ভারে নিজেই ঠিকমতো চলাফেরা করতে না পারলেও একমাত্র ছেলেকে সুস্থ করে তোলার আশায় প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন তিনি।

    জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে অসুস্থ ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন ওই বৃদ্ধ পিতা মাতা । নিজের শারীরিক সীমাবদ্ধতা ও অভাব-অনটনের মধ্যেও ছেলের সুস্থতার আশায় দিন কাটছে তাঁর। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

    একজন মায়ের কাছে সন্তানের অসুস্থতা যে কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অসুস্থ ছেলেকে সুস্থ করে তোলার আকাঙ্ক্ষা থাকলেও আর্থিক সংকট তাঁর সেই চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় অসহায় মা সমাজের সহানুভূতিশীল মানুষদের সহযোগিতার প্রত্যাশা করছেন।

    মানবিক সহায়তার আহ্বান

    অসহায় এই পিতা মাতার, একমাত্র ছেলের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক সহায়তামূলক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা কিংবা প্রয়োজনীয় সহযোগিতা তাঁদের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।

    এ ছাড়া আর্থিক সহায়তা দিতে অক্ষম ব্যক্তিদের কাছে মানবিক আবেদনটি শেয়ার করে অন্যদের নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।

    যোগাযোগ ও ঠিকানা:

    📍 গ্রাম: রায় মহল নেন্দ্রোপাড়া , থানা: বালিয়াডাঙ্গী , জেলা: ঠাকুরগাঁও ,ওয়ার্ড নং ২।

    📞 যোগাযোগ নম্বর: ০১৭৬৭০৯৪০৯০, মোঃ মকবুল হোসেন , নগদ ও বিকাশ

    মানবিকতার টানে অসহায় পিতার একমাত ছেলের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সহায়তাপ্রত্যাশীরা।

    বিশেষ দ্রষ্টব্য: আর্থিক সহায়তা করার আগে ছেলের অসুস্থতার বিবরণ, চিকিৎসার প্রয়োজনীয়তা ও সহযোগিতার তথ্য যাচাই করে নিবেন। বিশেষ দ্রষ্টব্য ঃ উপজেলা বিএনপির সদস্য সচিব ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ , যোগাযোগ ,০১৭১৮৪৬১৬৭২

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST