ঢাকাSunday , 5 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • এক কারিগর সহ ১১০ বোতল বিদেশী ভেজাল মদ উদ্ধার, সরঞ্জাম আটক

    admin
    April 5, 2026 8:34 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মদ, সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহন সেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    রোববার (৫ এপ্রিল) ভোরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলিতে হাকিম মিয়ার মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। সেখানকার একটি ভাড়া বাসা থেকে মোহন সেনকে আটক করা হয়।

    গ্রেপ্তার মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি কার্তিক সেনের ছেলে।

    পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার), ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন ও একটি হিট গান উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি জেরিক্যানে ১৬ দশমিক ৫ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ (ডায়ালাইট-বি সল্যুশন, অরেঞ্জ, লেমন, চকোলেট ও কফি ফ্লেভার) জব্দ করা হয়েছে।

    উদ্ধার করা অন্য আলামতের মধ্যে রয়েছে ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST