ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রের করুণ মৃত্যু

    admin
    September 17, 2025 1:55 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    আজ ১৭ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আবারও ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। কলেজের ভর্তির প্রস্তুতি নিতে যাওয়া শিক্ষার্থী মোঃ সোহানের (১৯) জীবন কেড়ে নিল একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক। বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত সোহান হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদি গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে। তিনি সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন।

    স্থানীয়দের সূত্রে জানা যায়, এদিন সকালে সোহান তার বন্ধু রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। মহিষাডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সোহান ছিটকে ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

    ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে সোহানকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST