ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ‎

    admin
    October 15, 2025 8:17 pm
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎অদ্য মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

    ‎সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যাবলী, তার সমাধান, এবং চলমান কার্যক্রমের মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের উৎসাহিত করতে সেপ্টেম্বর ২০২৫ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৯ জন সদস্যকে পুরস্কৃত করেন।

    ‎কল্যাণ সভা শেষে সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।

    ‎অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

    ‎সভায় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বলেন,
    ‎পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, জনগণের আস্থা অর্জন করাও আমাদের দায়িত্ব। প্রতিটি থানাকে জনগণের সেবার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা কুষ্টিয়া জেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে চাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST