ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় রেললাইন ভেঙে মধুমতি এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্ব

    admin
    January 2, 2026 4:10 pm
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    আজ ২ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়া কোট স্টেশনের অদূরে পৌর বাজারের দক্ষিণ পাশে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ ঘটনায় আন্তঃনগর ঢাকা গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া কোট স্টেশনে আটকে থাকে।
    জানা যায়, শুক্রবার সকালে রেললাইন ভাঙার কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোট স্টেশনে থামিয়ে রাখা হয়। সাময়িক মেরামত শেষে সকাল ১০টা ৩৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে এক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

    বাংলাদেশ রেলওয়ের কুষ্টিয়া অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী জিহাদ হোসেন জানান, পৌর মাছ বাজারের ময়লা দীর্ঘদিন ধরে রেললাইনের ওপর পড়ে থাকায় লাইনের নিচের লোহার অংশে জং ধরে দুর্বল হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেন চলাচলের সময় রেললাইনটি ভেঙে যায়। রেল চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে সাময়িক মেরামতের কাজ করা হয়েছে।

    কুষ্টিয়া পৌর বাজারের ব্যবসায়ী মাহমুদ হোসেন বলেন, সকালে রেললাইন ভাঙার বিষয়টি আমাদের নজরে আসামাত্রই স্টেশন মাস্টারকে অবহিত করা হয়।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, কুষ্টিয়া পৌর বাজারের দক্ষিণ পাশে রেললাইনের ওপর প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ বাজার বসে। রেল কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মচারী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও বাজার ইজারাদারদের যোগসাজশেই এই অবৈধ বাজার দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে।

    স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, রেললাইনের ওপর নিয়মিত বাজার বসার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST