জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে ৭ নং ওয়ার্ড় কেন্দুয়া গ্রামে কিছু সচেতন যুবক, তরুন ও যুব সমাজকে মাদক ও অশ্লীলতার থেকে দূরে রাখতে এই খেলাধুলার আয়োজন করেন।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেন্দুয়া রাণীর বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল মিনিবার টুর্নামেন্টের উদ্ভোদন অনুষ্ঠানে সৌদি প্রবাসী মশিউর রহমান মশিউর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন,অতিথির বক্তব্যই মাওলানা কুতুব উদ্দিন তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানান সিগারেট মাদক ও অশ্লীলতা থেকে দূরে থেকে পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হয়ে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক, তিনিও যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এই সময় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড় জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি আলা উদ্দিন মিশাদ, আলকরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা খুরশীদ আলম, বাকগ্রাম হারুন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির শাহিন, ১নং ওয়ার্ড় প্রবাসী ফোরামের সেক্রেটারী সমাজ সেবক মোজাম্মেল হোসেন, ৭ নং ওয়ার্ড় জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি রিয়াজ মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । এই সময় সভাপতির বক্তব্যে সৌদি প্রবাসী মশিউর রহমান মশিউর বলেন আমরা কেন্দুয়া তরুন যুব সংঘের উদ্যোগ মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই এই খেলাধুলার আয়োজন করেছি ।


