ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুরুশকুল পাইলট স্কুলে ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স – এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    admin
    July 21, 2026 6:59 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
    সবুজ হোক কক্সবাজার, সুস্থ থাকুক আগামীর প্রজন্ম — এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ইসলামাবাদ (বনাকাটা), পূর্ব হামজার ডেইলস্থ খুরুশকুল পাইলট স্কুলে অনুষ্ঠিত হলো ফলজ, বনজ ও ঔষধি গাছের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ । সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স – এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুরুশকুল পাইলট স্কুলের মান্যবর প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স-এর অর্থ সম্পাদক জাকির হোসেন নয়ন ।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ রায়হান, সালাহ উদ্দিন কাদেরসহ খুরুশকুল পাইলট স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
    সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
    সংগঠনের সভাপতি মোঃ কামরুল হাসান জানান, সবুজ ও বাসযোগ্য কক্সবাজার গড়ার লক্ষ্যে তাদের সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে এক সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে সকলকে অন্তত একটি করে হলেও গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
    অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে এবং আশেপাশের নির্ধারিত এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST