অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
বহু গল্প ও উপন্যাসের রচয়িতা রাজবাড়ীর পাংশা উপজেলার সলুয়া গ্রামের, বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ইন্তেকাল করেছেন।
শরীফ কায়কোবাদ ছিলেন এস এস সি ১৯৬৪ ব্যাচের কৃতি ছাত্র। সে সময় ঢাকা শিক্ষা বোর্ড থেকে ১ম ফার্স্ট ডিভিশন ও বোর্ডস্ট্যান্ড করেছিলেন তিনি। এরপর ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য জার্মান গমন করেন এই গুনিজন।দীর্ঘ ১৮ বছর তিনি শিক্ষা গ্রহন ও সমাপ্ত করে চাকুরী জীবনে প্রবেশ করেন তিনি।
জনাব শরীফ মুহাম্মদ কায়কোবাদ পাংশার শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। পরবর্তীতে ইউনিভার্সিটি কলেজ অফ টেকনোলজি নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকরেন তিনি।
লেখক হিসেবে সারাদেশে বেশ পরিচিত ছিলেন, এই গুনি মানুষটি। অসংখ্য গল্প উপন্যাস রচনা করে খ্যাতি ও যশ অর্জন করেন তিনি।
আজ ৫ নভেম্বর দুপুরে তাঁর গ্রামের বাড়িতে গার্ড অব অনারের মাধ্যমে রাস্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
শরীফ কায়কোবাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


