জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ::
শুক্রবার ১৭জুলাই বিকেলে ইনভেস্ট ফি সাবিলিল্লাহ চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ নামে নব গঠিত সামাজিক সংগঠনের গুনবতী ইউনিয়ন শাখার বার্ষিক আলোচনা সভা ও ফলচক্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার কর্মপরিষদ সদস্য মানবিক চিকিৎসক ডা. মঞ্জুর আহমেদ সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম তুহিন।
এতে বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শহিদুল ইসলাম রুবেল ও গুণবতী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি নাভিল ফরায়েজী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন রিফাত , মোহাম্মদ হাসান, হাফেজ আবদুল হামিদ এবং আলকরা ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুল্লাহ জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


