ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে মাজড়া এলাকায় ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    admin
    September 17, 2025 2:09 pm
    Link Copied!

    গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি//

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ সীমান্ত নামে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত হেলপার মো: সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার বাসিন্দা মুফিজুর রহমানের ছেলে।

    ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী এএসআই জয়রাম বিশ্বাস জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় খুলনাগামী একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে অপর একটি ট্রাককে সরাসরি ধাকা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হয়।

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST