ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    December 22, 2025 7:59 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ডের প্রল্লাদারের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রোজিনা বেগম মাদারীপুর জেলার পশ্চিম রাজৈর এলাকার আসাদুজ্জামান নাজির মুন্সির স্ত্রী।

    পুলিশ জানায়, রোজিনা বেগম ও তার স্বামী আসাদুজ্জামান নাজির মুন্সি (৪৫) এক সাথে ইজিবাইকে আসছিলেন। তারা মুকসুদপুরের জলিরপাড় বাসস্ট্যান্ডে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে
    ব্যাগ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক রোজিনাকে আটক করা হয়। এদিকে তল্লাশি অভিযান চলাকালে রোজিনার স্বামী আসাদুজ্জামান নাজির কৌশলে পালিয়ে যায়।

    মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রোজিনা বেগম নামে একজনকে আটক করা হয়।

    এসময় তার স্বামী আসাদুজ্জামান নাজির মুন্সি পালিয়ে যায়। এব্যপারে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST