ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোমস্তাপুরে দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    admin
    September 17, 2025 5:06 pm
    Link Copied!

    মোঃ তুহিন,গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি//

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। উক্ত সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) ওয়াদুদ আলম, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বোয়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম স্যামল, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম,
    বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন সাহা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মহাতাব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী,
    পুজা উদযাপন পরিষদ রহনপুর পৌর শাখা সাধারণ সম্পাদক মিঠু সরকার ও বিভিন্ন মন্দির কমিটির সদস্য জীবন চন্দ্র শীল, প্রিয়নাথ কর্মকার, অশোক বাবু প্রমুখ । সভায় আসন্ন দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করার জন্য সব রকম সাহায্যে সহযোগিতা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST