ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    admin
    May 19, 2026 7:39 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
    তারিখ: ১৯-৫-২০২৬ ইং

    গ্রামীণ সড়কের উন্নয়ন ও সড়ক অবকাঠামোর কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম সদরে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে এবং এডিবি’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
    কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিআইএস অ্যানালিস্ট বেস্টের ধরনী চাকমা।
    কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং টেকসই সড়ক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন করা গেলে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    কর্মশালাটি পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST