মো:ফারুক আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল)
ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে নিবন্ধন বিহীন মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ ও ভ্রাম্যমাণ আদালতের ৫জন কে জরিমানা করেন রোববার (২১ ডিসেম্বর) সকাল অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান, বিআরটিএ টাঙ্গাইল মোটরযান পরিদর্শক এনামূল হক। প্রেস রিলজ থেকে জানাযায় উপজেলার কলেজ মোড় চত্বরে অনিবন্ধিত ,ড্রাইভিং লাইসেন্স বিহীন, মোটর সাইকেল চালানোর অপরাধে ৫জন কে ১১হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাহিদুর রহমান জানান আমাদের অনিবন্ধিত মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



