ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬উপলক্ষে আলোচনা সভা।

    admin
    July 12, 2026 5:37 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)

    তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল, মেডিকেল অফিসার ডা. লুৎফুন্নাহার লিজা, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। এছাড়াও উপস্থিত ছিলেন মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেন ও ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের সীকৃতি স্বরুপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST