ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আসামি গ্রেফতার

    admin
    January 3, 2026 5:02 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কুলানন্দপুর গ্রামে করতোয়া নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই গ্রামের কালাম উদ্দিনের ছেলে শরিয়ত আলী (৩২)। পুলিশ জানায়, মামলায় শামীম মিয়া ১ নম্বর আসামি এবং শরিয়ত আলী ৪ নম্বর আসামি।

    পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় করতোয়া নদী থেকে সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলনের দায়ে উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা বাদী হয়ে থানায় মোট ১৪ জনের বিরুদ্ধে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নদী ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST