ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

    admin
    December 31, 2025 4:52 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ নিউ সান প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তারেক রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের পরিচালক মো: মমিনুল ইসলাম টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার রানীগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ ইকবাল, উপজেলার মিশন স্কুলের সহকারী শিক্ষক এরশাদ মাহমুদ, মো: বাদশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST