ঢাকাMonday , 5 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    admin
    January 5, 2026 3:46 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৫ ডিসেম্বর) ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে দুপুর ২টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গাফফার প্রধান, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আহসান হাবীব রিয়ন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদুল ইসলাম মেহেদী, অর্থ সম্পাদক ইমরান প্রধান, দপ্তর সম্পাদক ফাহিম হোসেন রিজু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আব্দুল রাজ্জাকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

    দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST