ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চবির হীরকজয়ন্তী উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    admin
    November 10, 2026 5:26 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) :

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী উৎসব সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

    আগামী ১৮ নভেম্বর ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে হীরকজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।

    হীরকজয়ন্তী অনুষ্ঠান সুশৃঙ্খল, সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে সভায় আলোচনা হয়। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

    সভা পরিচালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, ডিনবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা, জাদুঘরের পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, পুলিশ, রেলওয়ে পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চিফ মেডিকেল অফিসার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, হীরকজয়ন্তী আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপস্থিত সকলে সবার সুচিন্তিত মতামত ও পরামর্শের মাধ্যমে হীরকজয়ন্তী অনুষ্ঠান সফল করার পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST