ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    admin
    November 10, 2026 5:45 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মিলনায়তনে প্রতিযোগিতায় প্রায় ৩০টি মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৫ জন ছাত্র জেলা প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে। বিজয়ীরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
    বিজয়ীদের মাঝে গতকাল বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম আলহাজ¦ শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ, আলহাজ¦ মোশারফ হোসেন জিপু। মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, গুনবতী জামিয়া ফারুকীয়ার পরিচালক মাওলানা ইসমাইল, মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি জালাল উদ্দিন, কনকাপৈত জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদ হাসান, বাঘারপুস্করণী মাদরাসায়ে ইসলামিয়ার মুহাতামিম মাওলানা খলিলুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি জাকারিয়া আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক, সদস্য হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেষ্টসহ উপহার সামগ্রী ও সকল প্রতিযোগিকে শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
    হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাকারিয়া বলেন, কোমলমতি শিশুদের প্রতি যত্মসহকারে কোরআনে কারিম ও ধর্মীয় শিক্ষার প্রসারে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। বিশেষ করে প্রহারমুক্ত ও নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টি করে কোরআনের খাদেম তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে। চৌদ্দগ্রাম উপজেলার সকল মাদরাসায় যেন পড়ালেখা আন্তর্জাতিক মানের হয়, এজন্য প্রতিযোগিতার বিকল্প নেই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST