নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় যশোর জেলা বিএনপির কার্যালয় লালদীঘির পাড় থেকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আরএন রোড এলাকায় ঢাকা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। তাই যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করেছেন। যশোর থেকে শুরু করে খুলনা বিভাগের বিভিন্ন প্রান্তে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
দলের যেকোনো সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির ডাক এলে নেতাকর্মীদের তাৎক্ষণিকভাবে রাজপথে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা।রাজনৈতিক
সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর। নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ জেলা, নগর ও থানা পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল মহড়া দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। রাজনৈতিক
পাশাপাশি দিনভর যশোর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। পরে আরএন রোডের ঢাকা ব্যাংকের সামনে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শেষ হয়।



