ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাকসু নির্বাচন-২০২৫: জসিম উদ্দিন লড়ছেন স্বাস্থ্য সম্পাদক পদে

    admin
    September 23, 2025 6:58 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি,কক্সবাজার//

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫। আগামী ১২ অক্টোবরের এ নির্বাচনে স্বাস্থ্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভয়েস অফ সিইউ সম্পাদকীয় প্যানেল থেকে কক্সবাজারের পেকুয়ার সন্তান জসিম উদ্দিন।

    জসিম উদ্দিন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রচলিত ছাত্র রাজনীতিতে সক্রিয় না থাকলে ও জুলাই গণ-অভ্যুত্থানে ছিলেন সম্মুখ সারির কর্মী।

    অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিজয় উদযাপনে না গিয়ে তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিনি প্রধান উপদেষ্টার দপ্তর নির্দেশিত সার্বক্ষণিক চিকিৎসা সেলের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

    এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটিতে চট্টগ্রাম জেলা প্রতিনিধি ছিলেন তিনি। একই সঙ্গে জুলাই ফাউন্ডেশনের হয়ে শহীদ পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ও সম্পৃক্ত ছিলেন জসিম উদ্দিন।

    এক বছরের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য সম্পাদক পদে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST