ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও থানায় অভিযোগ

    admin
    August 23, 2026 8:50 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবীণ ব্যক্তিকে মারধর, সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল হান্নান (৫৭) নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় জিডি নং-৩৭৪।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল হান্নান গত ৭ জুন তার নিজ মালিকানাধীন জমিতে একটি চা দোকানঘর নির্মাণ করেন। এরপর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী চক্র ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ০৭-০৬ ২০২৬ ইং তারিখ উল্লেখ বিবাদী মো. জালাল উদ্দিন, মো. নুর নবী, মো. ফরহাদ ও মো. মোরশেদসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল হান্নানের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে এবং দোকান ভাঙচুর ও মালামাল লুট করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে।
    ভুক্তভোগী আব্দুল হান্নান জানান, বিবাদীরা শুধু মারধর ও ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। তারা তাকে ও তার পরিবারকে গ্রাম ছাড়া করার এবং সুযোগ বুঝে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।
    বিবাদী নূর নবী বলেন, তারা আমাদের বিরুদ্ধে ভিক্তিহীন মামলা করেছে। কোটেও একটি মামলা চলমান আছে। আমি চট্টগ্রামে থাকি। তারা আমার আত্মীয় হয় । ঐ খানে যাদি যায়গাপায় তাহলে,আমাদের মধ্যে থাকলে দিয়ে দিব।তবে আলোচনা সাপেক্ষে।
    থানার এএস আই জামাল হোসেন বলেন, এব্যাপারে থানা অভিযোগ সুত্র বিষয়টি কাগজ পত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST