জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৫০ জনের মাঝে ১২৫০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা দেয়া হয়। এরমধ্যে প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও কৃষকরা ৫টি করে চারা, ৫টি খুটি ও ৩০ কেজি করে জৈব সার পান। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসুল নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। বিনামূল্যে গাছ, খুটি ও সার পেয়ে খুশি কৃষক মোজাহিদুল ইসলাম, আতাউর রহমান, আবদুল করিম, কফিল উদ্দিন, শফিকুর রহমান।
তারিখ: ২৫.০৬.২০২৬


