ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬

    admin
    September 11, 2026 9:23 pm
    Link Copied!

    ‎জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    ‎কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ই সেপ্টেম্বর ২০২৬ ইং শুক্রবার বিকেল ৩.০০ টা থেকে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনাব ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের।

    ‎শহীদ হাজী সুরুজ মিয়ার সুযোগ্য সন্তান বায়োফার্মা লি: এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সৈয়দ একরামুল হক হারুন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আমীর মো: সাহাব উদ্দিন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: এটিএম মাসুম, পল্লী বিদ্যুতের গুণবতী শাখার ডিজিএম আরব আলী শেখ, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ, সাবেক সহকারী শিক্ষক মাষ্টার এয়াছিন, সমাজসেবক হুমায়ুন কবীর বকুল, আলকরা ইউপি চেয়ারম্যান আবুল বশর, আলকরা ইউনিয়ন জামায়াত আমীর মাও: কুতুব উদ্দিন, সেক্রেটারি আবু নাছের প্রমুখ।

    ‎প্রধান অতিথির বক্তৃতায় ডা: তাহের বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমার কাছে সাধারণ প্রতিযোগীতার চেয়ে আরো বেশি কিছু। ১৯৯৮ সালের ৫ই অক্টোবর ছেলেকে হত্যা করতে আসা সন্ত্রাসীদের হামলায় নিজ বাড়ির রাস্তায় শহীদ হন হাজী সুরুজ মিয়া। আমরা ঠিকমতো জানাজাও পড়তে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশে। তিনি শহীদ হাজী সুরুজ মিয়ার সামাজিক অবদানের কথা স্মরণ করে তার নামে পদুয়া থেকে ডেকরা মোল্লা ঘাটা রাস্তাটি নাম করনের ঘোষনা দেন এবং পদুয়ায় একটি স্মৃতি নাম ফটক করার ঘোষণা দেন এছাড়াও স্মৃতি পাঠাগারের স্থায়ী ভবন তৈরির উপর গুরুত্বারোপ করেন।

    ‎কয়েক হাজার দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাঁছগাছিয়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শর্শদি ফুটবল একাদশ। খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন কে এম ইয়াসিন , ডা. আব্দুল্লাহ, সোহেল, শফিক, সুমন, সম্রাট, এনামসহ এক ঝাক তরুণ যুবক

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST