ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাট সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

    admin
    September 25, 2025 8:29 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট থেকে//

    আজ ২৫ সেপ্টেম্বর জয়পুরহাট সরকারি কলেজে নবীন বরন, কলেজ ক্যাম্পাসের বকুলতলা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে বিভক্ত ছিল।
    নবীন বরন অনুষ্ঠানে নবীনদের উপর পুষ্পবৃষ্টি ও ফুল দিয়ে বরন করে নেয়া হয়। এ সময় নবীব শিক্ষার্থীরা উল্লসিত হয়ে ওঠে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের ও শিবিরের পক্ষ থেকে ফুল ও কলম উপহার দিয়ে নবীনদের বরন করা হয়।

    জনাব মো: রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ টায় ক্যাম্পাসের বকুলতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ জনাব এ কে এম শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শিখতে হবে। স্বপ্ন সাফল্যের কাছাকাছি নিয়ে যায়। খোলা চোখে স্বপ্ন দেখতে এবং পূরন করতে শিক্ষকদের সাহায্য করতে হবে।
    আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও শিবিরের সভাপতি মো: পিয়ারুল ইসলাম। আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST